ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

পটুয়াখালীতে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, স্বামী-সন্তান আহত

পটুয়াখালীতে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, স্বামী-সন্তান আহত
×

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০০:৪৯ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০৪:৩৪

পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় রুনা বেগম (৩০) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং এতে গুরুতর আহত হয়েছেন স্বামী আমির হোসেন গাজী ও ৮ মাসের শিশুপুত্র আব্দুর রহমান। আহতদের পটুয়াখালীর আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার সকালে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পটুয়াখালী শহরের চৌরাস্তা নামক স্থানে এই দুর্ঘটনা হয়। হতাহতদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামে। পুলিশ ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৬৬৪) আটক করেছে। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাক্তার দেখানোর উদ্দেশে আমির হোসেন গাজী খুব সকালে আমতলীর গ্রামের বাড়ি থেকে নিজের মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে পটুয়াখালীতে আসছিলেন। কিন্তু শহরে প্রবেশদ্বার চৌরাস্তা এলাকা অতিক্রমকালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী রুনা নিহত হন এবং আমীর নিজে ও তার শিশুপুত্র গুরুতর জখম হন। নিহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম মোল্লা জানান, এ দুর্ঘটনায় স্ত্রী নিহত এবং স্বামী-সন্তান আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আরও পড়ুন

×