ভাঙ্গায় করোনায় আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৮
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০১:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুর ভাঙ্গা উপজেলায় করোনায় মুছা মুন্সি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হলো। অন্যদিকে উপজেলায় পুলিশ সদস্যসহ নতুন করে আরও ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। মৃত মুছা মুন্সি (৬৫) হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাক মুন্সির ছেলে ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহকারী চিকিৎসক ছিলেন।
ডা. মোহসিন আরও জানান, গত বৃহস্পতিবার ভোর ৪ টায় মুছা মুন্সি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। এসময় তার শারিরীক অবস্থা বিবেচনা করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হলে করোনা রেজাল্ট পজেটিভ আসে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ওসি মো.শফিকুর রহমান জানান, পুলিশ সদস্যসহ তার থানার আক্রান্ত ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।