পাবনায় ২৪ ঘণ্টায় ১১ পুলিশ করোনায় আক্রান্ত
পাবনা অফিস
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০১:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পাবনায় গত ২৪ ঘণ্টায় দুই এসআইসহ ১১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে পাবনা পুলিশের একটি নবনির্মিত ব্যারাকে এবং অপর দুই এসআইকে তাদের বাসায় হোম আইসোলশেনে রাখা হয়েছে।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, গত ২৪ ঘণ্টায় পাবনায় ৫৭ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় ১২৯ জনের করোনা শনাক্ত হলো।