ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে দিনে দুপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জে দিনে দুপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০২:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জে ব্যস্ত সড়কে দিনে দুপুরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের অদূরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের চাষাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, একটি মাইক্রোবাসে করে ৫ জন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে র‌্যাব তাদের গাড়ি তল্লাশি করে। এ সময় গাড়ি থেকে একটি পিস্তল, বেশকিছু চাপাতি ও রামদা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ৫ জনের পরিচয় এখনও জানা যায়নি। তবে সংবাদ সম্মেলেন করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা জসিম উদ্দিন।  

আরও পড়ুন

×