ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কালিয়ায় নারীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

কালিয়ায় নারীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন
×

 কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০২:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নড়াইলের কালিয়ায় এক নারীর (৩৫) করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত নারীর বাড়ি কালিয়া পৌরসভার ছোটকালিয়া গ্রামের কলেজ পাড়ায়। করোনা শনাক্তের পর আক্রান্তের পরিবারসহ আশপাশের আরও ২টি পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিক জানান, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত ওই নারী ও তার ছেলের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় ওই নারীর করোনা পজিটিভ ফল আসে। তবে তার ছেলের ফল নেগেটিভ এসেছে।

কালিয়া  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুদা বলেন, করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পেরে ওই নারীর বাড়িসহ আশেপাশের আরও ২টি পরিবারকে লকডাউন করা হয়েছে । আক্রান্ত রোগীকে তার বাড়িতে রেখেই  চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


আরও পড়ুন

×