রাজবাড়ীতে করোনা উপসর্গে যুবকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০২:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাজবাড়ীতে করোনা উপসর্গে হানিফ গাজী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে। রোববার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে শনিবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন ওই যুবক। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার সকালে তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস জানান, ওই রোগীর অবস্থা ভালো ছিল না। জ্বর, খিঁচুনিসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।