হবিগঞ্জে ১৮ বস্তা সরকারি চালসহ যুবক আটক
কাজল মিয়া
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০২:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি চালসহ কাজল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
শনিবার রাত ১টায় উপজেলার নালমুখ বাজারস্থ বাসা থেকে চালসহ তাকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, গোপন সংবাদে খবর পেয়ে ১৮ বস্তা সরকারি সিলমোহরযুক্ত চালসহ তাকে আটক করা হয়। কাজল মিয়া দীর্ঘদিন ধরে তার দোকানে সরকারি চাল বিক্রি করেন।