ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বেগম শাহান আরা আবদুল্লাহ'র মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

বেগম শাহান আরা আবদুল্লাহ'র মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক
×

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৬:২৮ | আপডেট: ০৮ জুন ২০২০ | ০৬:৩৬

বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বেগম শাহান আরা আবদুল্লাহ'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 

বেগম শাহান আরা আবদুল্লাহ পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি'র স্ত্রী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ'র মা।

১৯৭৫ সালের ভয়াল ১৫ আগস্টের প্রত্যক্ষদর্শী তিনি। ওই ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিজের বড় ছেলে সুকান্ত আবদুল্লাহকেও হারান শাহান আরা। তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন সেদিন। 

মুক্তিযোদ্ধা বেগম শাহান আরা আবদুল্লাহ (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। ঢাকায় জানাজা শেষে রাতেই তার মরদেহ বরিশালে নিয়ে আসা হয়। সোমবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশাল মুসলিম গোরস্থান তার দাফন সম্পন্ন হয়। 


আরও পড়ুন

×