কেশবপুরে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
পুলিশের সঙ্গে অভিযুক্ত আবদুস সামাদ - সমকাল
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৮:১০ | আপডেট: ০৮ জুন ২০২০ | ২২:৫০
কেশবপুরে কৌশলে বাসায় ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুস সামাদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের প্যারাডাইস মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত আব্দুস সামাদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিঙ্গা পূর্বপাড়া গ্রামের বাদল উদ্দিন মন্ডলের ছেলে।
কেশবপুর থানা সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ সোমবার সকালে ওই নারীকে কাজের সূত্রে বাসায় ডাকেন এবং ধর্ষণ করেন। এরপর ওই নারী তার স্বামীসহ থানায় যেয়ে অভিযোগ করলে পুলিশ আব্দুস সামাদকে আটক করে থানায় নিয়ে যায়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, আব্দুস সামাদকে আটকের পর একাধিক নারী থানায় আসেন। তারাও নানা অভিযোগ দেন। এ ব্যাপারে থানায় ধর্ষণের মামলা (নং-৪) হয়েছে। ওসি বলেন, আব্দুস সামাদকে গ্রেফতার দেখানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুস সামাদ এজেন্ট ব্যাংকিংয়ের কাজ করেন বলে জানান ওসি।