ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

রংপুরে আরও ২৯ জনের করোনা শনাক্ত

রংপুরে আরও ২৯ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ১৩:৩৯

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সোমবার রংপুর দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়।

সোমবার বিকেলে সমকালকে এ তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

আক্রান্তরা হলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক এএসপি, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য (৪৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা গুলশানের বাসিন্দা এক পুরুষ (৩০), নগরীর আদর্শপাড়া এক নারী (৩০), পূর্ব শালবন এলাকার ৩ পুরুষ, ধাপ মেডিকেল মোড় এলাকার এক নারী (৪২), এক কিশোর (১৪), গোমস্তপাড়ার এক পুরুষ (৩৩), কেরানীপাড়ার এক যুবক (২৮), লালবাগ এলাকার এক পুরুষ (৩৫), পীরগাছা উপজেলার এক যুবতী (২২), গঙ্গাচড়া পানাপুকুরের এক পুরুষ (৪০)। তারাগঞ্জ কুর্শা ইউনিয়নের এক নারী (৩৫), অপর নারী (৩০), এক কিশোর (১৫), এক যুবক (২৮), কাউনিয়া উপজেলার এক পুরুষ (৫৭), মিঠাপুকুরের এক পুরুষ (৩৪)। এছাড়া লালমনিরহাট আদিমারী এক যুবতী (২৭), হাতিবান্ধার এক পুরুষ (৩৯), গাইবান্ধা সদরের এক পুরুষ (৪০), পলাশবাড়ির এক পুরুষ (৫৭), সুন্দরগঞ্জের এক বৃদ্ধ (৬০), সাদুল্ল্যাপুরের এক বৃদ্ধ (৬৭), কুড়িগ্রাম সদরের এক পুরূষ (৩৮), নাগেশ্বরীর এক পুরুষ (৪২) ও এক যুবক (২৮)।

রংপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫০১ জন। এদিকে রংপুর করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি রয়েছে ২১ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯০ জন। করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের।

আরও পড়ুন

×