ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

গোয়ালন্দের সহকারী কমিশনার করোনায় আক্রান্ত

গোয়ালন্দের সহকারী কমিশনার করোনায় আক্রান্ত
×

ফাইল ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ২২:৪৯ | আপডেট: ০৮ জুন ২০২০ | ২৩:০১

রাজবাড়ীর গোয়ালন্দে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ্ আল মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তাবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন এই কর্মকর্তা। এছাড়া দেশের ব্যস্ততম দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচলরত যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় রাখতে দিন-রাত কাজ করেছেন তিনি। ঝুঁকি নিয়ে কাজ করার কারণে এর আগেও তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তখন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু এবারের শঙ্কা থেকে ফরিদপুরে নমুনা পরীক্ষা করতে দিলে ফলাফল পজিটিভ আসে।

গোয়ালন্দে সহকারী কমিশানর (ভুমি) মো. আব্দুল্লাহ আল মামুন উপজেলা প্রশাসনের প্রথম কর্মকর্তা, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এ পর্যন্ত গোয়ালন্দে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, মামুনকে তার বাসস্থানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই আপাতত তার চিকিৎসা চলবে। তার শারীরিক অবস্থা ভালো আছে।

তিনি আরো বলেন, ‘তার সংস্পর্শে আসা সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হবে।’

আরও পড়ুন

×