ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সৌদি আরবে করোনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে করোনায় বাংলাদেশির মৃত্যু
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০১:০০

সৌদি আরবে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুরের মো. রফিকুল ইসলাম ভুঁইয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রফিকুল ইসলাম রায়পুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আলী আহাম্মদের ছেলে। 

মঙ্গলবার সকালে রায়পুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির উদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সৌদি আরবের রিয়াদ শহরের একটি হাসপাতালে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে সাতদিন ধরে চিকিৎসাধীন ছিলেন রফিকুল। রোববার রাতে তার মৃত্যু হয়। 

রফিকুল ইসলাম ২৫ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরে গাড়িচালক হিসেবে চাকরি করতেন।


আরও পড়ুন

×