বোয়ালখালীর ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৫:১০
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে বলে জানিয়েছেন সিভিল সার্জন ফজলে রাব্বি।
তিনি বলেন, 'গত ৬ জুন তাদের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পাঠানো হয়। গতকাল (মঙ্গলবার) রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ দুই কর্মকর্তা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।'
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- বোয়ালমারী