গোপালগঞ্জে করোনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৫:১১
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আনিসুজ্জামান শরীফ (৬০) নামে বিজিবির অবসরপ্রাপ্ত এক সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান। এ দিন দুপুর ১২টায় গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল শহরের মার্কাস মহল্লা কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করে।
আনিসুজ্জামান শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আবুল কাশেম শরীফের ছেলে।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৯ মে আনিসুজ্জামান ও তার ছেলে করোনায় আক্রান্ত হন। আনিসুজ্জামান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার ছেলে বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। বুধবার সকালে আনিসুজ্জামান টিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান।