ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

চাঁদপুরে করোনা উপসর্গে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চাঁদপুরে  করোনা উপসর্গে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
×

সফি আহমেদ মিন্টু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৫:২১ | আপডেট: ১০ জুন ২০২০ | ০৫:৩১

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে সফি আহমেদ মিন্টু নামের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় তিনি মারা যান । সফি আহমেদ মিন্টু জেলার শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।

ওই ইউনিয়ন পরিষদের মেম্বার আবু ইউসুফ জানান, চেয়ারম্যান সাহেবের জ্বর ছিল।  বাড়িতেই স্টোক করার পর কুমিল্লা নেয়ার পথে মঙ্গলবার রাত আড়াইটায় তিনি মারা যান। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বোলদিঘী গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী বলেন, চেয়ারম্যানের জ্বর-শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে তিনি মারা যান। তিনি আরও বলেন,তার মৃত্যুর খবরটি আমাদেরকে না জানিয়ে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, মৃত্যুর পর চেয়ারম্যানের বাড়ি এবং আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া যারা দাফনের সময় উপস্থিত ছিলেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।


আরও পড়ুন

×