ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

জয়নাল হাজারীর ভাইয়ের মৃত্যু

জয়নাল হাজারীর ভাইয়ের মৃত্যু
×

কামাল উদ্দিন হাজারী

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৫:২৯

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক এমপি জয়নাল হাজারীর ছোট ভাই কামাল উদ্দিন হাজারী মারা গেছেন। মঙ্গলবার রাতে ফেনী শহরের মাষ্টার পাড়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জয়নাল হাজারী জানান, তার ছোট ভাই কামাল হাজারী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ফেনী বড় বাজারে তার স্বর্ণের ব্যবসা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন। বুধবার বাদ জোহর মাষ্টার পাড়ায় নামাজে জানায়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন

×