ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

দক্ষিণ সুরমায় রাস্তার পাশে মিলল যুবকের বস্তাবন্দি লাশ

দক্ষিণ সুরমায় রাস্তার পাশে মিলল যুবকের বস্তাবন্দি লাশ
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৭:৪০

সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে সিলাম ধোপাঘাটে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিত ৩০-৩২ বছর। লাশের মুখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, উত্তর সিলামের ধোপাঘাটে রাস্তার পাশে বস্তাবন্দি লাশটি পড়েছিল। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছিল। তার পরিচয় নিশ্চিত হতে পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করা হয়েছে। মুখ আঘাতে বিকৃত হয়ে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।


আরও পড়ুন

×