ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে আরও ৪৯ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে আরও ৪৯ জনের করোনা শনাক্ত
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১১ জুন ২০২০ | ০৬:০৪

কিশোরগঞ্জে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে । বৃহস্পতিবার নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এবং কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬১ জনে।

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জ জেলায় দুটি পরীক্ষাগার থেকে নমুনা পরীক্ষায়  ৪২ জনের পজেটিভ এবং ২৪৪ জনের নেগেটিভ ফল এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ চারজনের আবারও পজেটিভ এসেছে।

তিনি  আরও জানান নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৯ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলায় ৪ জন, তাড়াইল উপজেলায় ১ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ২৬ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ১ জন ও ইটনা উপজেলায় ১ জন রয়েছেন।

কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ২৫৯ জন।

আরও পড়ুন

×