ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে দিনেদুপুরে ১২ লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জে দিনেদুপুরে ১২ লাখ টাকা ছিনতাই
×

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২০ | ১২:৫৭

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এালাকায় দিনেদুপুরে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মেসার্স নিউ আন্তঃজেলা ট্রান্সপোর্ট এজের ম্যানেজার মনোয়ার হোসেন ও কর্মচারি আমির হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। 

ট্রান্সপোর্টের মালিক আনোয়ার হোসেন আনু জানান, তার মেয়ের জামাই মনোয়ার হোসেন ম্যানেজার ও কর্মচারি আমির হোসেন দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে পায়ে হেঁটে যাওয়ার সময় দুপুর সাড়ে ১২ টার দিকে সড়ক ও জনপথ অফিসের সামনে দিয়ে মহাসড়পারপারে সময় কাঁচপুর থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার এসে তাদের পাশে থামে। পরে কর্মচারি আমির হোসেনের হাতে থাকা ১২ লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সাইনবোর্ডের দিকে চলে যায়। পরে তারা দুজন একটি উবারের মোটরবাইকে করে গাড়িটির পিছু নিলেও সাইনবোর্ড থেকে কোনদিকে সেটি খুঁজে পাননি। 

তিনি জানান, ট্রান্সপোর্টের বিল, শ্রমিকবিলসহ নানা খরচের জন্য নিয়মিত আমাদের টাকা প্রয়োজন হয়। আগামী দুদিন ব্যাংক বন্ধ থাকবে, তাই টাকা উত্তোলন করা হয়েছিল। এর মধ্যেই এ ঘটনা ঘটে গেছে। 

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, বাংক ও ঘটনাস্থলেই আশেপাশের সকলের ও ভিকটিমের সঙ্গে কথা বলে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। 

তবে ট্রান্সপোর্টের মালিক এ ঘটনায় থানায় মামলা করবেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুন

×