বান্দরবানের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০০:৪৯
বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার পিসিআর ল্যাব থেকে তার রিপোর্ট করোনা পজিটিভ জানা যায়। খবর ইউএনবির
সিভিল সার্জন ডা. অং সুই মারমা জানান, জেলা প্রশাসকের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর একটি মেডিকেল টিম জেলা প্রশাসকের বাসায় পাঠানো হয়েছে। তিনি বাসা থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন।
এ পর্যন্ত জেলায় ৭৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সদর উপজেলার এসিল্যান্ড ও একজন চিকিৎসকও রয়েছেন।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৫ জন সুস্থ হয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, সংক্রমণের শুরু থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক সরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য মাঠ পর্যায়ে ছিলেন। জনসেবা করতে গিয়ে তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে জেলা প্রশাসক সুস্থ আছেন।