ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০১:১০

খুলনায় করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শারাফাত হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

তিনি খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা শম্পার স্বামী এবং নগরীর দৌলতপুর থানার কবীর বটতলা এলাকার বাসিন্দা ছিলেন। 

হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শারাফাত হোসেন বুধবার ১০   রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।


আরও পড়ুন

×