ধর্ষণের পর হত্যার শিকার তরুণীর পরিচয় মিলেছে
ফাইল ছবি
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০২:০৬
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধর্ষণের পর হত্যার শিকার সেই তরুণীর পরিচয় পাওয়ার গেছে । তিনি টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার হিন্নাইপাড়া গ্রামের মুজিবুর রহমানের মেয়ে লাবণী আক্তার (২৬)।
নিহত লাবণী পেশায় পোষাক শ্রমিক ছিলেন।
স্বামী লাল মিয়ার সঙ্গে অনেকদিন ধরে তার দ্বন্দ্ব থাকায় তিনি গাজীপুর কোনাবাড়িতে আলাদা থাকতেন। হত্যার ঘটনায় তরুণীর বাবা বৃহস্পতিবার বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা করেছেন। সিআইডিসহ পুলিশের একাধিক টিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে।
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, বুধবার সকালে ফুলবাড়িয়ার বাকতা ইউনিয়নের শ্রীপুর টানপাড়া গ্রামে কচুক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধারকরা হয়। পুলিশের ধারণা, মঙ্গলবার রাতে কোনো এক সময় তরুণীকে নির্জন বাঁশ বাগানের ভেতরে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ কচুক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সংঘবদ্ধ ধর্ষণের পর তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ফুলবাড়ীয়া থানার ওসি আজিজুর রহমান জানান, তরুণীর পরিচয় শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।
- বিষয় :
- ধর্ষণ
- তরণী হত্যা
- পোষাক শ্রমিক