ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

নোয়াখালীতে আরও ৭৩ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে আরও ৭৩ জনের করোনা শনাক্ত
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০২:৫০ | আপডেট: ১২ জুন ২০২০ | ০৩:০৮

নোয়াখালীতে পুলিশ, ব্যাংকার ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৪৭ জনে। 

শুক্রবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, চাটখিলে ৭ জন, সোনাইমুড়ীতে ১ জন, কোম্পানীগঞ্জে ৩ জন, সুবর্নচরে ৩ জন, সেনবাগ উপজেলায় ৪ জন ও বেগমগঞ্জ উপজেলায় ৩০ জন রয়েছেন। 

সিভিল সার্জন বলেন,  এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৪৭ জন। এদের মধ্যে নোয়াখালী সদর উপজেলায় ৩৬৬ জন, বেগমগঞ্জে ৫১১ জন, সুবর্নচরে ৩৭ জন, হাতিয়ায় ৯ জন, সোনাইমুড়ীতে ৬৩ জন, চাটখিলে ৯০ জন, সেনবাগে ৭১ জন, কোম্পানীগঞ্জে ১৭ ও কবিরহাট উপজেলায় ৮৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৫ জন।

আরও পড়ুন

×