ভাঙ্গায় করোনায় দুই দিনে চারজনের মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৩:০৪
ফরিদপুরের ভাঙ্গায় করোনায় দুই দিনে চারজন মারা গেছেন। শুক্রবার ও বৃহস্পতিবার মারা যান তারা। এছাড়া উপজেলায় পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তিরা হলেন পৌরসভার ছিলাধর চর সদরদী গ্রামের আলমগীর মিয়া (৩৫), উপজেলার বড় হামিরদী গ্রামের হাসমত আলী (৭০), নুরুল্লাগণ্জ ইউনিয়নের হিন্দু পাড়ার সন্তোস সাহা (৭০) ও মানিকদাহ ইউনিয়নের রাজাপুর গ্রামের সুফিয়া বেগম (৬৫)। তাদের মধ্যে দুইজন শুক্রবার সকালে মারা যান এবং বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে দু'জন মারা যান।
এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হল বলে জানান ডা. মোহসিন উদ্দিন।