পাবনায় করোনা উপসর্গে তিন জনের মৃত্যু, পুলিশ সুপারের করোনা শনাক্ত
ফাইল ছবি
পাবনা অফিস
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৪:১০
পাবনায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা পরীক্ষার জন্য সম্প্রতি পুলিশ সুপার ঢাকায় নমুনা দেন। শুক্রবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পুলিশ সুপার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুই এসআইসহ আরও ১১ পুলিশের করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উপসর্গ নিয়ে নিহত ব্যক্তিরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার আজাহার উদ্দিন (৪৫), শহরের দক্ষিণ রাঘবপুরের জেমস সুব্রত গোস্বামী (৫০) এবং আরিফপুরের আছিরউদ্দিন সরদার স্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন (৬৫)।
সিভিল সার্জন অফিস সুত্র জানায়, নিহত ব্যক্তিরা নিজ নিজ বাড়িতে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, পুলিশ সুপার নিজের বাংলোতে আইসোলশনে রয়েছেন। তিনি সূস্থ আছেন।
- বিষয় :
- করোনা উপসর্গ
- আইসোলেশন
- করোনাভাইরাস