ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বগুড়ায় আরও ১৩৬ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় আরও ১৩৬ জন করোনায় আক্রান্ত
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০২:২৫

বগুড়ায় আরও ১৩৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ৯১৮ জন করোনায় আক্রান্ত হলেন।

মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সকাল ১১টায় অনলাইন করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর।

ব্রিফিংয়ে ২৯ জুন বগুড়ার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩৭৮টি নমুনা এবং গত ১৩ জুন থেকে পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো আরও ৩৩৫টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরা হয়। ব্রিফিংয়ে নতুন করে ১৩১ জন সুস্থ হওয়ার তথ্য জানিয়ে বলা হয়, ২৯ জুন পর্যন্ত মোট ৫৭৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। তবে নতুন করে ৪ জনের মৃত্যুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের সংখ্যা বেড়ে হয়েছে ৫২।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম জানান, ২৯ জুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৪৭ জনের পজিটিভ আসে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১৭০ নমুনায় পজিটিভ আসে ৪০টি। আর ঢাকায় পাঠানো ৩৩৫ নমুনায় পজিটিভ আসে আরও ৪৯টি।

নতুন আক্রান্ত ১৩৬ জনের মধ্যে ৭৩ জন বগুড়া সদরের বাসিন্দা। এছাড়া সোনাতলায় বাড়ি ১৩ জনের, শেরপুরের রয়েছেন ১৬ জন, গাবতলীর ১৫ জন, শাজাহানপুরের ৭ জন, ধুনটের ৪ জন, শিবগঞ্জের ৩ জন, দুপচাঁচিয়ার ২ জন এবং সারিয়াকান্দি ও আদমদীঘিতে আরও একজন করে আক্রান্ত হয়েছেন।


আরও পড়ুন

×