ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে নারীর মৃত্যু

খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে নারীর মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২০ | ২২:১৮ | আপডেট: ৩০ জুন ২০২০ | ২২:৪৪

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতেই তিনি মারা যান।

আনোয়ারা বেগম খুলনা নগরীর রায়েরমহল এলাকার আব্দুল হাকিমের স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, আনোয়ারাকে মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানতে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×