ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কমলনগরে স্বাস্থ্য সহকারীসহ আরও ১১ জনের করোনা

কমলনগরে স্বাস্থ্য সহকারীসহ আরও ১১ জনের করোনা
×

প্রতীকী ছবি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২০ | ২২:৩৭ | আপডেট: ৩০ জুন ২০২০ | ২২:৪৮

লক্ষ্মীপুরের কমলনগরে স্বাস্থ্য সহকারীসহ নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের এ তথ্য জনান।

তিনি জানান, বিভিন্ন উপসর্গ থাকায় আক্রান্তরা করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে তা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে স্বাস্থ্য সহকারীসহ চারজন হাজিরহাট ইউনিয়নের, তিনজন চরমার্টিন, দুইজন চরকাদিরা, একজন চরলরেন্স ও একজন চরফলকন ইউনিয়নের বাসিন্দা।

ডা. আবু তাহের বলেন, আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। নতুন আক্রান্ত ১১ জন নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০ জন এবং মারা গেছেন একজন।

আরও পড়ুন

×