আদমদীঘিতে আরও ৫ জনের করোনা শনাক্ত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০১:৫৬
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ,এক নার্স ও তার স্বামীসহ আরও ৫জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ফল আসে।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, নতুন আক্রান্তদের মধ্যে গত ২৬ জুন ৪ জনের ও গত ৩০জুন একজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৭জনে পৌঁছেছে। তাদেরকে নিজ নিজ বাড়িতে আইসোলশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ওই অফিস সাময়িক বন্ধ রাখা হয়েছে।
- বিষয় :
- আদমদীঘি
- করোনা আক্রান্ত
- করোনা শনাক্ত