কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০২:১২
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রওজা খানম নামে ২ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রওজা খানম উপজেলার হিরণ গ্রামের জুলহাস মুন্সীর মেয়ে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু রওজা বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। ধারণা করা হচ্ছে- এ সময় সে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।