ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

আদমদীঘিতে ২০৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আদমদীঘিতে ২০৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
×

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০২:১৬

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ২০৭ পিস ইয়াবাসহ শাহেদুল ইসলাম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুরইল বাজার ট্রাকশ্রমিক অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহেদুল ইসলাম উপজেলার দত্তবাড়ি গ্রামের আহম্মেদ আলীর ছেলে। এ ব্যাপারে র‌্যাব-১২ এর হাবিলদার জহুরুল হক বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, বগুড়ার র‌্যাব-১২ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাজার তিনমাথা ট্রাকশ্রমিক অফিসের সামনে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রি করার অপরাধে মাদক ব্যবসায়ী শাহেদুল ইসলামকে আটক করে। একই সঙ্গে তার কাছে থাকা ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আরও পড়ুন

×