তাড়াশে আরও ২ জনের করোনা শনাক্ত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০২:৫২
সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক ও এক পুলিশ কমকর্তা সহ আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন উপজেলার তাড়াশ পৌর সদরের দক্ষিণ পাড়ার আব্দুল হামিদের ছেলে ও দৈনিক খোলা কাগজের তাড়াশ প্রতিনিধি আশরাফুল ইসলাম রনি (৩৫) এবং তাড়াশ থানায় কর্মরত ডিএসবির এসআই আব্দুল হাই (৪৩)।
বুধবার দুপুর ২টার দিকে তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদৎ হোসেন জানান , গত বৃহস্পতিবার ওই দুইজন করোনা পরীক্ষার জন্য হাসপাতালে নমুনা দেন। বুধবার তাদের করোনা পজেটিভ ফল আসে।
উল্লেখ্য, এ পর্যন্ত তাড়াশ উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
- বিষয় :
- তাড়াশ
- করোনা আক্রান্ত
- করোনা শনাক্ত