ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাজশাহীতে করোনায় এএসআইয়ের মৃত্যু

রাজশাহীতে করোনায় এএসআইয়ের মৃত্যু
×

এএসআই আবুল কালাম আজাদ

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৩:২৬

করোনায় আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রাজশাহী জেলা পুলিশের এএসআই আবুল কালাম আজাদ (৩৪)। বুধবার দুপুরে তার মৃত্যু হয়েছে। 

তার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তিনি রাজশাহীর কোর্টে জেলা পুলিশের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, গত ২২ জুন তার করোনা শনাক্ত হন। এরপর তাকে পুলিশ হাসপাতালে  ভর্তি করা হয়। পরে গত ২৪ জুন রামেক হাসাপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×