করোনা উপসর্গে রাবি ল্যাব সহকারীর মৃত্যু
প্রতীকী ছবি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৪:৩০
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাসুদ রানা (৪৫) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মাসুদ রানা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাব সহকারী ছিলেন। তিনি রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মাসুদ রানার করোনার উপসর্গ ছিল। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুর পর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
মাসুদ রানার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান রামেকের উপপরিচালক সাইফুল ফেরদৌস।
- বিষয় :
- করোনাভাইরাস
- ল্যাব সহকারী