ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

রামগতিতে করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

রামগতিতে করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৪:৪৫

লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রবীর কান্তি নাগ (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে তিনি মারা যান। মৃত প্রবীর বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর জানান, ওই পুলিশ সদস্য শরীয়তপুরের মাঝির ঘাট নৌ-পুলিশ ফাঁড়ি থেকে বদলি হয়ে গত সোমবার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। ওই সময় থেকেই তিনি জ্বর ও শ্বসকষ্টে ভুগছিলেন। বুধবার সকালে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম জানান, করোনার উপসর্গ (জ্বর ও শ্বসকষ্ট) থাকায় মৃত পুলিশ সদস্যের মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন

×