ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

নাটোরে করোনা উপসর্গে একজনের মৃত্যু

নাটোরে করোনা উপসর্গে একজনের মৃত্যু
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৪:৪৬

নাটোরে করোনা উপসর্গ নিয়ে বিধান সরকার (৪৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকায় তার মৃত্যু হয়।

মৃত বিধান সরকার নওগাঁ জেলার রানীনগর এলাকার দুলাল সরকারের ছেলে।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, বিধান মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা থেকে নাটোরের জংলি গ্রামে তার মামা মৃত কার্তিক সরকারের বাড়িতে বেড়াতে আসেন। রাতে খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। বিধান শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন। করোনা উপসর্গে তার মৃত্যুর পর স্বজনসহ এলাকাবসীদের কেউ তাকে সৎকার করতে রাজি হচ্ছিলেন না। ফলে রাজশাহী থেকে স্বেচ্ছাসেবক এনে জংলি শ্মশানে তার সৎকার করা হয়েছে। 

জাহাঙ্গীর আলম জানান, মৃত্যুর পর বিধানের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া কার্তিক সরকারের বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।




আরও পড়ুন

×