ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

দশমিনায় মৃত শিক্ষকের করোনা শনাক্ত, নতুন আক্রান্ত ১২

দশমিনায় মৃত শিক্ষকের করোনা শনাক্ত, নতুন আক্রান্ত ১২
×

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৪:৪৭

পটুয়াখালীর দশমিনায় উপসর্গ নিয়ে মৃত আলীপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে তার নমুনার পরীক্ষার ফল করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে দশমিনা হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, মোসলেম উদ্দিনের পরিবারের আরও ৩ জন, সোনালী ব্যাংকের ১ জন স্টাফ , স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন কর্মীসহ দশমিনায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৬ জন । আইসোলেশনে রয়েছেন ২৯ জন।



আরও পড়ুন

×