ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

রংপুরে করোনায় এক শিক্ষকের মৃত্যু

রংপুরে করোনায় এক শিক্ষকের মৃত্যু
×

রংপুর অফিস

প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৫:০২

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে এক শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার রাতে মারা যাওয়া এই ব্যক্তি মিঠাপুকুর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি সেখানকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকতা করে অবসরে যান।

রংপুর ডেডিকেটেড আইসোলেশন হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ জুন সংকটাপন্ন অবস্থায় করোনায় আক্রান্ত ওই শিক্ষক করোনা হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিস, হাঁপানিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

রংপুর ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরুন নবী বলেন, তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হলো।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭১ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এছাড়া রংপুর বিভাগের করোনায় আক্রান্ত রোগীদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


আরও পড়ুন

×