প্রধান শিক্ষিকাকে ইভটিজিং করে জেলে গেল যুবক
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মোসাব্বির মিয়া- সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ১১:০০
হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকাকে ইভটিজিং করার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জামান আরা উর্মি।
দণ্ডপ্রাপ্ত মোসাব্বির মিয়া উপজেলার কালিকাপাড়া মহল্লার মুহিব মিয়ার ছেলে।
বানিয়াচং থানার (ওসি) এমরান হোসেন জানান, ওই প্রধান শিক্ষিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে মোসাব্বির মিয়াকে আটক করে বানিয়াচং থানা পুলিশ। পরে সন্ধ্যায় সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এবং আসামির স্বীকারোক্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
তিনি জানান, ওই যুবককে ২ মাস ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালত পরিচালনার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বানিয়াচং