ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

শিবগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

শিবগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ ১
×

প্রতীকী ছবি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৮:২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পাগলা নদীতে ডুবে ইসান খান (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার একই ঘটনায় তার এক বন্ধু নিখোঁজ রয়েছে।

নিহত স্কুল ছাত্র শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সেলিমাবাদ খানপাড়া গ্রামের সুমন খাঁনের ছেলে এবং নিখোঁজ স্কুলছাত্র একই এলাকার মো. শহিদুলের ছেলে সামিউল (১৩)। তারা কানসাট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, শনিবার দুপুর দেড়টার দিকে ইসান ও তার ৩-৪ জন বন্ধু পাগলা নদীর কালুপুর ঘাটে গোসল করতে গেলে এর এক পর্যায়ে ইসান পানিতে ডুবে যায়। একই সময় তাদের অপর বন্ধুকেও তারা দেখতে না পেলে চিৎকার করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে ৩ ঘন্টা চেষ্টার পর ইসানকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের অনুরোধে নিহতের লাশ ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিখোঁজ সামিউলের খোজে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি শামসুল আলম শাহ।

আরও পড়ুন

×