কিশোরগঞ্জে আরও ৩১ জনের করোনা শনাক্ত
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৮:৪৪
কিশোরগঞ্জে আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলার ১৩ উপজেলায় এক হাজার ৬১০ জনের শরীরে ধরা পড়েছে করোনা। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ১৩৬ জন। মারা গেছেন ২৪ জন। নতুন করোনা শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ১৪ জন, বাজিতপুর উপজেলায় ১১ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলায় ২ জন ও নিকলী উপজেলায় ১ জন রয়েছেন। অন্যদিকে নতুন করে জেলায় ২০ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৫৭৯ জন। শনিবার নতুন করে আরো ৩১ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১০ জনে। এদিকে জেলায় করোনাভাইরাস থেকে নতুন করে ২০ জন সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১১১৬ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩৬ জন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- রোনাভাইরাস