সখীপুরে বজ্রপাতে কৃষক নিহত
প্রতীকী ছবি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৯:৫৮
টাঙ্গাইলের সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তোতা মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কুতুবপুর গ্রামের সুলতান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোতা কুতুবপুর গ্রামের কানু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে মুষলধারে বৃষ্টির সময় তোতা মিয়া কান্দারবাইদ ব্রিজের বাইদে মাছ ধরতে যান। ওই সময় বজ্রপাতে তোতার শরীরের একাংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা ওই বাইদ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
কালিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ শিকদার জাফর ঘটনার সত্যতা স্বীকার করেন।
সখীপুর থানার ওসি আমির হোসেন জানান, এ বিষয়ে কেউ লিখিত দেয়নি। তবে ঘটনাটি শুনেছি।
- বিষয় :
- টাঙ্গাইল
- সখীপুর
- বজ্রপাতে নিহত