খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
×
ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ১০:০৫
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কামরুল ইসলাম (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, কামরুল ইসলামকে শনিবার বিকাল পৌনে ৬টায় হাসপাতালে ভর্তি করা হয়। আধা ঘণ্টা পর তিনি মারা যান। তার বাড়ি খুলনার আড়ংঘাটা থানার গাইকুড় এলাকায়। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।