বাগেরহাটে বজ্রপাতে দিনমজুর নিহত
নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট
প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৫:১৯
বাগেরহাটের রামপালে বজ্রপাতে সোহাগ গাজী (৩৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কামরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ গাজী ওই গ্রামের খাদেম গাজীর ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, দুপুরে ঘর থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন সোহাগ। বাড়ির সামনের রাস্তা পর্যন্ত যেতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহাগ গাজী মারা যান। পরিবারের সদস্যরা সোহাগের মরদেহ উদ্ধার করেছে।
- বিষয় :
- বাগেরহাট
- বজ্রপাতে নিহত
- দিনমজুর নিহত
- খুলনা
- রামপাল