বগুড়ায় উপনির্বাচন: ১০ ভোট কেন্দ্র স্থানান্তর, ৯৬ টি ঝুঁকিপূর্ণ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৭:৩৭
উপনির্বাচনে বগুড়া-১ আসনের ১০টি ভোট কেন্দ্র অতিরিক্তি বন্যার কারণে স্থানান্তর করা হয়েছে। ওই ১০টি কেন্দ্রের ভোটারগণকে নিকটস্থ প্রতিস্থাপন করা কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
একই সঙ্গে ওই আসনে ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহিৃত করা হয়েছে।
যে দশটি কেন্দ্র বন্যার কারণে সরিয়ে নেয়া হয়েছে তার মধ্যে সারিয়াকান্দি উপজেলায় ৭টি ও বাকী ৩টি সোনাতলা উপজেলায়।
সারিয়াকান্দি উপজেলার চক রথিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারগণ ভোট দেবেন পাশ্ববর্তী হাটশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটাররা চন্দনবাইশা আয়েশা-ওসমান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, রৌহাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটাদের জন্য করিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বিরামের পাঁচগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের জন্য কর্নিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চালুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের জন্য পায়েকদহ গুচ্ছগ্রাম ভোট কেন্দ্র, চরদলিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের জন্য চরদলিকা উচ্চ মাঠ কেন্দ্র, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভোটারদের জন্য মথুরাপাড়া বিকে উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
সোনাতলা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের জন্য তেকানী-চুকাইনগর ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্র, তেকানী-চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা কেন্দ্র ভোটারদের জন্য তোকানী-চুকাইনগর এ এম উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটারদের জন্য আয়োজন করা হয়েছে কালাইহাটা প্রতিভা আর্দশ শিশু নিকেতন কেন্দ্রে।
জেলা নির্বাচন অফিস জানায়, ভোটারদেরকে ভোট কেন্দ্র পরিবর্তনের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানানো হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম জানান, তার ইউনিয়নের চকরথিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের জন্য ভোট দিতে এক কিলোমিটার দূরে হাটশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ওই কেন্দ্রের ভোটারদেরকে এ বিষয়ে অবগত করা হচ্ছে।
এদিকে ওই আসনে ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহিৃত করা হয়েছে।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহাবুব আলম শাহ্ জানান, সুষ্টুভাবে ভোট সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। প্রতিস্থাপন করা ভোট কেন্দ্র সর্ম্পকে ভোটারদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বগুড়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আব্দুল মান্নান ১৮ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শুন্য হয়ে যায়। পরে শুন্য আসনটিতে নির্বাচনের জন্য ২৯ মার্চ তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। এরপর নির্বাচনের ১০ দিন আগে করোনার কারনে নির্বাচন স্থগিত করা হয়।
স্থগিত হয়ে যাওয়া উপনির্বাচনের তারিখ ১৪ জুলাই পূনঃনির্ধারণ করে নির্বাচন কমিশন ৪ জুলাই প্রজ্ঞাপন জারি করে।
আসনটিতে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আছেন প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান। এছাড়া অপর প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির অধ্যক্ষ মোকছেদুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ। বিএনপি প্রার্থী আহসানুল তৈয়ব জাকির দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোয় প্রার্থী থাকলেন ৫ জন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন।
- বিষয় :
- বগুড়া
- উপ নির্বাচন