রমেকে নমুনা পরীক্ষায় আরও ৪৯ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
রংপুর অফিস
প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৯:২৪
রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রংপুরে ২৬ জন, কুড়িগ্রামে ১০ জন, গাইবান্ধায় ৯ জন ও লালমনিরহাটের ৪ জন রয়েছেন।
রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭ জন, সুস্থ্য হয়েছেন ৮৭০ জন। মারা গেছেন ২১ জন।
সিভিল সার্জন জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।