ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান মারা গেছেন

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান মারা গেছেন
×

সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার। ছবি-সংগৃহীত

সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ১৩:২৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ | ১৪:০১

সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের চারবারের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

আব্দুল মান্নান তালুকদার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। তিনি ১৯৯১, ফেব্রুয়াারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (পরপর চার বার) সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতিও ছিলেন।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 

 

আরও পড়ুন

×