ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জনগণ ঐক্যবদ্ধ হবে: দুলু

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জনগণ ঐক্যবদ্ধ হবে: দুলু
×

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সমকাল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ১৭:০৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ | ১৭:১৭

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জনগণ ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রমজানের পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি নির্বাচন কমিশনার আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং সেই অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার বাদ জুম’আ নাটোরের রামশার কাজীপুর তালুকদারপাড়া জামে মসজিদে ৫ নং বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নের ৬ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ডা. নাসির উদ্দিন তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে দুয়েকটি রাজনৈতিক দল ভাবছে- আগামী সংসদ নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয়; তাহলে প্রায় ২৫০ এর অধিক আসনে বিএনপি জয়লাভ করবে। এ জন্য অনেকেই ভয় দেখাচ্ছে যে, বিএনপি ক্ষমতায় গেলে সর্বনাশ হয়ে যাবে। আমি মনে করি,  বাংলাদেশের মানুষ কোনো চক্রান্তে বিশ্বাস করে না। এই নির্বাচনের জন্য মানুষ দীর্ঘ ২৫ বছর অপেক্ষা করেছে, তাই নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। 

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

×