ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গাজীপুরে ডোবায় পড়ে একইসঙ্গে ৪ শিশুর মৃত্যু

গাজীপুরে ডোবায় পড়ে একইসঙ্গে ৪ শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ১২:৫৩

গাজীপুরে বৃষ্টিতে ভিজতে গিয়ে একই সঙ্গে ডোবায় পড়ে তানিয়া, ইব্রাহীম, মিষ্টি ও ফরহাদ নামের ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর সদরের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তানিয়া ও ইব্রাহীম সহোদর। তারা নেত্রকোণার বারহাট্টা উপজেলার যাওআইল গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে-মেয়ে। তৌহিদ পরিবার নিয়ে মির্জাপুর এলাকায় বসবাস করেন। এ ছাড়া মিষ্টি একই এলাকার ভাড়াটে জিয়ারুল ইসলামের মেয়ে ও ফরহাদ শামীম হোসেনের ছেলে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, পানিতে ডুবে নিহত ৪ শিশুর বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। সোমবার দুপুরে বৃষ্টিতে ভিজতে বের হয়েছিল তানিয়া ও তার ভাই ইব্রাহীম। তাদের সঙ্গে বের হয় একই এলাকার মিষ্টি ফরহাদ হোসেন। ভিজতে ভিজতে এক পর্যায়ে তারা নিচু জমির কোণার ডোবায় গিয়ে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুদেরকে কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে ওই ডোবায় গিয়ে খোঁজ করেন । পরে সন্ধ্যার দিকে ডোবা থেকে ৪ শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ওসি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। রাতে পরিবারের কাছে নিহত শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×