ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিএমপির বেতার বার্তা ফাঁস: গ্রেপ্তার কনস্টেবল তিনদিনের রিমান্ডে 

সিএমপির বেতার বার্তা ফাঁস: গ্রেপ্তার কনস্টেবল তিনদিনের রিমান্ডে 
×

ছবি- সমকাল প্রতিনিধি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ১৯:৫১ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ | ১৯:৫৫

‘পুলিশের সামনে অস্ত্র বের করলেই গুলি’- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের এমন বেতার বার্তা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার কনস্টেবল অমি দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রোববার রাতে কনস্টেবল অমি দাশকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগে মামলা হয়। গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্তও করা হয় তাকে। তিনি সিএমপির টেলিকম ইউনিটের সদস্য। তিনি প্রেষণে খুলশী থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। 

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, অমি দাশকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ১১ আগস্ট রাতে নগরীর ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন বন্দর থানার এসআই আবু সাঈদ রানা। এর প্রেক্ষিতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ওই বেতার বার্তা দিয়েছিলেন সিএমপি কমিশনার। 

আরও পড়ুন

×